আমার জাতীয়তা আভিজাত্যের গৌরব।
আমি তাহার অন্ধ পূজারী।
আমার জাত সর্বত্তোভাবে উচ্চ।
ইহা শ্রেষ্ঠ বৈকি।
আমি অহমিক।
আমি অন্যায়ের উর্ধে।
আমি জাতীয়তার উতকর্ষে করিবো দেশ রক্ষা
নতুবা দখল করবো ভিন্ন দেশ।
আমি আমদানী রফতানীর শুল্ক হ্রাস- বৃদ্ধি করি।
আমি ভিন্ন জাতীর অনুপ্রেবশ করিবো নিয়ন্ত্রন।
দেশরক্ষার জন্য আমি সামরিক শক্তি অর্জনে ব্যাস্ত।
অথবা দেশরক্ষায় আম্রিকা গমনে ব্যাস্ত
নতুবা জেনেভায় পশ্চাদ ঘষি।
আমি অন্য জাতীর শ্রেষ্ঠত্ব থোরাই কেয়ার করি।
আমি শ্রেষ্ঠত্বের ভাবধারায় স্বপ্ন দেখি অহরহ।
আমি অন্য জাতির ভিক্ষায় নিজের পেটের সমাদর করে বলি আমরাই সেরা।
আমি দূর্বল মনে করিয়া অন্য জাতীরে করি শোষণ।
ইহা আমার জন্মগত অধিকার বলিয়া বিবেচনা করি।
আমি জাতীয়তাবাদের নেশায় মত্ত্ব।
আমি বলি
শাসন করার জন্মগত অধিকার কেবল বৃটিশেরই।
শাসন করার অধিকার কেবল সাদাদের।
আম্রিকা খোদার নিজের দেশ।
মদের তুলনা নাই।
মরুভূমি আমার প্রিয়।
খেজুর আমার জানেমান।
আমি বিজাতীর প্রতি ছুড়ে দেই ঘৃণা, হিংসা বিদ্বেশ
এটা আমার দেশ, ন্যায় করুক কি অন্যায়।
আমি মানবতাকে নির্মমভাবে অভিশপ্ত করি।
আমিই বাঙালী অথবা আরব কিংবা বৃটিশ নতুবা ইংরেজ জাতী!
চিত্ত্ব সুখে নিত্যানন্দ করি আমি।
আর লাউড স্পিকারে বলি;
দ্যায়র ইজ নো নেশন বাট আওয়ারস
আই রিপিট
দ্যায়ার ইজ নো নেশন বাট আওয়ারস
এন্ড উই আর দ্যা ম্যাসেঞ্জার অব নেশন।
উই আর দ্যা বাঞ্চ অব ন্যাশানালিস্ট।
এন্ড অভিয়াসলি উই আর নট মুসলিমস।